নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার অনুর্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেটে বিকেএসপির আগের দিনের গড়া ৩৪৫ রানের জবাবে চিটাগাং ডিভিশন ব্যাট করতে নেমে ১ম ইনিংশে ৭০.৩ ওভার খেলে ১২৭ রানে অল আউট হয়।

ফলে তারা ২১৮ রানে পিছে যায়। দলের পক্ষে আফতাব আহমেদ ৪২,আফসারুল ৩৪ ও মুরসালিন ২২ রান করেন। বিকেএসপির ফজলে রাব্বী ৮ রানে ২টি,নওসাদ ইকবাল ৪৩ রানে ৪টি ও হাসান মুরাদ ৩২ রানে ২টি উইকেট নেয়। চিটাগাং ডিভিশন ২য় ইনিংশে ৪৫ ওভার খেলে ৪ উইকেটে দিন শেষে ৬৩ রান করে ফলোয়ানে পড়ে যায়। দলের আফসারুল করিম অপরাজিত ২৬ রান করে। বিকেএসপির হাসান মুরাদ ২৪ রানে ৩টি উইকেট নেয়।
স/আর










