রাজশাহীর খবর

রাজশাহীতে ই-ফাইল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ই-ফাইল (নথি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। মঙ্গলবার রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (আরপিএটিসি) এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান।

 

এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে  প্রশিক্ষণ কর্মাশালাটি ২ ও  ৩ আগষ্ট অনুষ্ঠিত হবে।

স/অ