নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।
রাতে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার আবাসিক হোটেল বনলতায় অসামাজিক কার্যকলাপ চলছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ নারীসহ ৯ জনকে করা হয়।

এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।









