নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী অঞ্চলের পিছিয়ে পড়া আদিবাসী সাঁওতাল মেয়েদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আয় বাড়াতে ও স্বাবলম্বী করে তুলতে ইউসেপ-এনবিএল পার্টনারশীপ প্রকল্প চালু করেছে। এ লক্ষ্যে রোববার সকালে রাজশাহী রিজিওন এর ব্যবস্থাপনায় “ইউসেপ-এনবএিল পার্টনারশীপ প্রজক্টে-২০১৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে এ প্রকল্পের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর আ.ফ.ম শরিফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিঃ রাজশাহী’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড আলী হায়দার মর্তুজা এবং সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ইন-চার্জ রেজওয়ানুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের সম্মানিত চীপ একজিকিউটিভ অফিসার জাকি হাসান, চীপ প্রোগ্রাম অফিসার ইঞ্জিনিয়ার মোহাঃ হাবিবুর রহমান, ইউসেপ বাংলাদেশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ইউসেপ রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইউসেপ বাংলাদেশ এবং এনবিএল পার্টনারশীপ প্রজেক্টের প্রাক্তন এবং বর্তমান প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকগণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার।
ন্যাশনাল ব্যাংক লিঃ ও ইউসেপ-বাংলাদেশ এর যৌথ আয়োজনে মোট ৫৮ লাখ টাকা ব্যয়ে ছয়মাস মেয়াদী এই কারীগরী প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় ১ম ব্যাচে ৪৩ জন এবং ২য় ব্যাচে ৪১ জন, দুই ব্যাচে মোট ৮৪ জন আদিবাসী মেয়েদের গার্মেন্টস সেলাই এর উপর প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণপ্রাপ্ত ৮৪ জন মেয়েদের মধ্যে এই পর্যন্ত মোট ৫০ জন মেয়েদের ইউসেপ এর মাধ্যমে বিভিন্ন গার্মেন্টসে চাকুরীর ব্যবস্থা করে দেওয়া হয়। এছাড়াও ১৮ জন মেয়ে নিজেরা উদ্যোক্তা হওয়ার জন্য ব্যবসা শুরু করে। ৯ জন মেয়ে এখনও পড়াশুনা অব্যাহত রেখেছে।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ও এসএভিপি আলী হায়দার মুর্তুজা আরো জানান, রোববার ইউসেপ-এনবিএল পার্টনারশীপ প্রজেক্ট এর আওতায় তৃতীয় ব্যাচে মোট ৪০ জন আদিবাসী মেয়েদের গার্মেন্টস সেলাই প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাংক এই কাজ করছে ।
তিনি আরও জানান, প্রশিক্ষণ প্রাপ্ত মেয়েদের বিনা জামানতে মাত্র ৫% সুদে ঋণ প্রদান করা হচ্ছে । প্রশিক্ষণপ্রাপ্ত ৮৪ জন মেয়েদের মধ্যে এই পর্যন্ত মোট ৫০ জন মেয়েকে বিভিন্ন গার্মেন্টসে চাকুরীর ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
স/শ









