পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনজুর রহমান। তিনি পুঠিয়া উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির।
রোববার মনজুর রহমান তার দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি এডভোকেট নূরুজ্জামান লিটন, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মনসুরুল হক মন্টু ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হাফিজুর রহমান।

মনোনয়নপত্র উত্তোলন শেষে জামায়াত সমর্থিত প্রার্থী মনজুর রহমান স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা এবং দলের স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সহযোগিতা কামনা করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, রোববার দুপুর আড়াইটার দিকে জামায়াত সমর্থিত তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।









