রাজশাহী

রাজশাহী-৫ আসনে দুই প্রার্থীর মনোনয়ন অবৈধ

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী-৫ থেকে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুর রহমান। এ দুজনেই স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এই ঘোষণা দেন।

মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনীত প্রার্থী কাজী আবদুল ওয়াদুদ দারা, স্বতন্ত্র প্রার্থী ডা. মনসুর রহমান, গণফ্রন্টের প্রার্থী মোখলেসুর রহমান, বিএসপি প্রার্থী আলতাফ হোসেন মোল্লা, জাকের পার্টির প্রার্থী শফিকুল ইসলাম, বিএনএম প্রার্থী শরিফুল ইসলাম ও জাতীয় পার্টির আবুল হোসেন।

ট্যাগ: