রাজশাহী

রাজশাহী স্টেশনে হামলাকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

ট্রেন বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবার সকালে হামলা এ ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। হামলার  সাথে জড়িত মূল হোতা সুমন আহম্মেদ নামের ওই যুবককে চুয়াডাঙ্গা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে সুমনকে। এ সংক্রান্ত ঘটনায় জিআরপি থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় সুমন আহমেদকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
স.আর