রাজশাহী

রাজশাহী মহানগরের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরভবনের কমান্ড অ্যান্ড কাউন্সিল কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আল মামুন।

প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন প্রমুখ।