নিজস্ব প্রতিবেক:
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহান যুবদলের সমাবেশ এবং বিক্ষোভ মিছিল।
সমাবেশ সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি ।

নগরীর বাটার মোড় বিকেল ৫টায় যুবদলের নেতা কর্মীরা একত্রিত হয়ে সমাবেশ করেন। পরিবর্তীতে মো:রফিকুল ইসলাম রবি ও মো: শরিফুল ইসলাম জনির নেতৃত্ব বিক্ষোভ মিছিল বের হয়ে সোনাদীঘির মোড় প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট হয়ে আলুপট্টির মোড় গিয় শেষ হয়। মিছিল উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু ও সোহেল রানা।
এছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ শতশত নেতা কর্মীরা মিছিলে অংশগ্রহণ করে ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাক বাংলাদেশ, স্বৈরাচার ও রাজাকার মিলেমিশে একাকার, পিন্ডি নয়, দিল্লী নয় এদেশ আমার বাংলাদেশ স্লোগানে মুখরিত করেন মিছিল।









