নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর জামায়াত ইসলামের আমীর আবুল হাসেমসহ ৮ কর্মী-সমর্থককের গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ আগস্ট) বিকেলে সাড়ে মহানগরীর মসজিদ মিশন একাডেমী থেকে আটক করা হয় তাদের।

মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। রাতে মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম সিল্কসিটি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলো, রাজশাহী মহানগর জামাতের আমির আবুল হাশেম, মসজিদ মিশন একাডেমীর অধ্যক্ষ আকবর আলী, বোয়ালিয়া থানা জামায়াতের আমির সিরাজুল ইসলাম, মাইনুল ইসলাম, রেজাউল করিম, কুরবান আলী, আমিনুল ইসলাম এবং কামরুজ্জামান সোহেল।
সহকারী পুলিশ কমিশনারর ইফতে খায়ের আলম জানান, জামায়াত নেতারা গোপন বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে মসজিদ মিশন একাডেমীর ৪০৪ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের নামে একাধিক ননাশকতার মামলা আছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
স/আর









