নিজস্ব প্রতিবেদক:
অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৬৮। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ড কনফারেন্স রুমে এ ফলাফল ঘোষণা করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সচিব অাধ্যাপক তরুণ কুমার সরকার। এর আগে ঢাকায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ২৬ হাজার ৮৯২ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় উত্তীর্ণ হয় ২ লাখ ২১ হাজার ৬১৭ জন শিক্ষার্থী।
ছেলে শিক্ষার্থী ১ লাখ ১১ হাজার ৮০৬ জন। পাশের হার শতকরা ৯৭ দশমিক ৪৩। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ১ লাখ ১৫ হাজার ৮৬ জন। পাশের হার শতকরা ৯৭ দশমিক ৯২।
স/আ









