রাজশাহী

রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ২০ জন

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।

 গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে ১৯ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৯ জন এবং অন্যান্য মামলায় ৪ জন ।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: সাব্বির হোসেন (২৩) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোনা এলাকার মো: কাইমুদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।