রাজশাহী

রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৩

নিউজ ডেস্ক২২ জুন ২০২৫১ মিনিট পড়া

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৩ জন গ্রেপ্তার হয়েছে। শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য অপরাধে ৩ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: জুয়েল শেখ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সেখের চক এলাকার মৃত মছের শেখের ছেলে।

গ্রেপ্তারকৃত আসাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।