নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১১ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: মাসুদ রানা পিন্টু (৩৮) ও দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক (৫৫)। মাসুদ রানা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ বাগানপাড়ার মো: খোদা বক্সের ছেলে। সে হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং রফিকুল ইসলাম দামকুড়া থানার নতুন মধুপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। সে দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।










