পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহী জেলা বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটিতে যুগ্ম সম্পাদক মনোনীত হওয়ায় সাফিন আখতার কে সংবর্ধনা দিয়েছে পুঠিয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
শুক্রবার (৩১ জানুয়ারি) পুঠিয়া সদরের কাউন্সিল বাজারে সাবেক ছাত্রনেতা রানা মণ্ডলের সভাপতিত্বে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী সেলিম উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুঠিয়া দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত- সাধারণ সম্পাদক বাবুল আক্তার, পুঠিয়া উপজেলা কৃষকদলের শাখার আহবায়ক রিপন রেজা ও পুঠিয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব আরিফ সাদাত, যুগ্ম আহবায়ক হাসানুল ইসলাম সেন্টু, সদস্য আবু হাসাদ কামাল, সাংবাদিক ইমাম হোসেন, মিজানুর রহমান, শাহাদত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পুঠিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিকো মন্ডল।
বক্তারা- ৩৬ জুলাইয়ে বিশেষ ভুমিকা রাখার জন্য ছাত্রনেতা সাফিন আক্তারকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে বৈষম্য বিরোধী সকল বিষয়ে তার অবদান থাকবে বলে আশা করেন তারা।
সাফিন আক্তারের বাড়ি পুঠিয়া সদরের কাঁঠালবাড়িয়ায়। সে পুঠিয়ার বিএনপি নেতা বাবুল আকতারের ছেলে। সাফিন রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র।









