রাজশাহী

রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে ছাত্রলীগের বহিস্কৃতরা

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের মুসলিম হোস্টেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে ছাত্রলীগের বহিস্কৃত কয়েকজন নেতাকর্মী। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে। পরে কলেজ অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যায় ছাত্রলীগের বহিস্কৃত ওই নেতাকর্মী।

 

  • বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, ছাত্রলীগের বহিস্কৃত কয়েকজন নেতাকর্মী  মুসলিম হোস্টেলে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তাদের অভ্যান্তরিন কোন্দল থেকেই এই ঘটনাটি ঘটায় তারা।

 

তবে পরিস্থিতি টের পাওয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ঘটনাটি ন্যাক্কারজনক। আগুন ধরে গেলে বড় দুর্ঘটনাও ঘটতে পারত।

 

  • প্রত্যক্ষর্দশীরা জানায়, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মুসলিম হোস্টেলে গিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এরপর ওই হোস্টেলের অন্যান্য শিক্ষার্থীরা পরিস্থিতি আঁচ করতে পেরে কলেজ অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের জানায়। তারা দ্রুত ঘটান্থলে গেলে সেখান থেকে পালিয়ে যায় ছাত্রলীগের ওই নেতাকর্মী।

 

সূত্র আরো জানায়, কয়েকদিন আগে ছাত্রলীগে তারেকসহ তিনজনকে অপকর্মের দায়ে মহানগর ছাত্রলীগ বহিস্কার করে। এ ঘটনাটি নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। এরই জের ধরে রাজশাহী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নূর মোহাম্মদ সিয়ামকে ফাঁসাতে ওই হোস্টেলে আগুন দেওয়ার চেষ্টা করে বহিস্কৃতরা ওই তিন নিতাকর্মীসহ তাদের অনুসারিরা।

 

সূত্রটি আরো জানায়, সিয়াম কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। এই অবস্থায় ছাত্রলীগের বহিস্কৃতরা হোস্টেলে আগুন দিয়ে তার নামে চালানোর অপচেষ্টা করেছিল। তবে শিক্ষার্থীদের কারণে আগুন লাগাতে ব্যর্থ হয় ছাত্রলীগের বহিস্কৃত ওই নেতারা।

স/আর