সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে: আবদুস সালাম

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৫২ মিনিট পড়া
রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে: আবদুস সালাম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চোর-বাটপার-মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয়, দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, ‘মানুষের টাকা চুরি করে যারা পাচার করছে, তারা আজ নিরাপদ। বেনজিরের মতো ব্যক্তি কীভাবে বিদেশে পালিয়ে যায়? সংস্কারের কথা যারা বলেন, তাদের আমি বলব, সবার আগে এগুলো ঠিক করেন। চোর-ডাকাতদের ধরেন। যারা গরীবদের শোষণ করছে, তাদের একজনকেও ধরা হয় নাই। একজনও চোর, মাফিয়া, গডফাদার ধরা হয়নি। অথচ তারাই সব নিয়ন্ত্রণ করছে। অথচ শুধু রাজনীতিবিদদের হেয়, দোষারোপ করা করা হচ্ছে।’

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ বেগমপাড়ায় কয়টা রাজনীতিবিদের বাড়ি আছে? মালয়েশিয়ায় কয়জনের বাড়ি আছে? সেটা হিসেব করে দেখা হোক— কয়জন প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী এবং কয়জন রাজনীতিবিদ আছে?

আবদুস সালাম বলেন, অনেকেই এখন বলেন, নির্বাচন দিলে বিএনপি আসবে, এরপর বিএনপি নাকি ফ্যাসিস্ট হয়ে যাবে। এসব কথা কারা বলে? যাদের আজকে নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই। বিএনপির জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, গণতন্ত্রের জন্য, বাকশালের বিরোধিতা করার জন্য। এ কারণেই বিএনপি আর আওয়ামী লীগ এক না। আজকে যারা এক করতে চান, তারা মূলত আওয়ামী লীগকেই ফিরিয়ে আনতে চান।

তিনি বলেন, এক বছর চলে গেল, এখনো নির্বাচনের কোন তারিখ নাই, দিকনির্দেশনা নাই। লন্ডনে আমাদের নেতার সঙ্গে বৈঠক করে বলা হয়েছে, নির্বাচন ফেব্রুয়ারিতে। আবার কয়দিন ধরে শুরু হলো, নির্বাচন কবে হবে ঠিক নাই। আবার কয়েকদিন আগে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে সরকারের মধ্যে কেউ কেউ বলছে এ রকম কোনো কথা হয়নি। অর্থাৎ জনগণকে একটা অস্থির সময়ের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এ সরকার যদি ঠিকভাবে সব চালাতে পারত, আমাদের সময় বাড়িয়ে দিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সরকার না ভেতরে পারছে, না বাইরে পারছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি নেক মোহাম্মদ। এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কাজী মঞ্জুরুল আলম প্রমুখ।