সদ্য প্রকাশিত
চাকরি

রবিতে আকর্ষণীয় পদে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া
রবিতে আকর্ষণীয় পদে চাকরির সুযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রবি। ‘ম্যানেজার, ডিসিশন সাপোর্ট সিস্টেম, ফিন্যান্স ডিভিশন’ পদে এই নিয়োগ দেবে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।

 

যোগ্যতা

ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ বা স্নাতকোত্তর অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, বিশেষত মাইক্রোসফট এক্সেল চালনায় পারদর্শী হতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন (bit.ly/2lZ6uTx) থেকে অনলাইনে আবেদন করা যাবে।

সূত্র : লিংকডইন