সিল্কসিটিনিউজ ডেস্ক :

কিভাবে খাবেন
কিশমিশ পানিতে ২০ মিনিট ফুটিয়ে সারা রাত রেখে দিন। সেই পানি সকালে খেলে অনেক উপকার পেতে পারেন।
- সকালে নিয়মিত কিশমিশ পানি খেলে কোষ্ঠকাঠিন্য, এসিডিটি ও ক্লান্তি থেকে মুক্তি পাওয়া যায়।
- কিশমিশ পানি খেলে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক হয়ে যায়। এটি আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সহায়ক।
- এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড পাওয়া যায়। যা ত্বকের বলিরেখা দ্রুত কমাতে সহায়ক।
- কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা মোকাবিলায় কিশমিশের পানি খুবই উপকারী একটি পানীয়। এটি পান করলে হজম প্রক্রিয়াও ঠিক থাকে।
- প্রতিদিন কিশমিশের পানি খেলে তা লিভারকে শক্তিশালী রাখে এবং এটি মেটাবলিজমের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক।









