রাজশাহী

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর চারঘাটে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) বিকালে উপজেলা সদরে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয় র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসে মিলিত হয়।

এসময় আলোচনা সভায় রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,পৌর বিএনপির সভাপতি আব্দুল মমিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, যুবেনতা আনোয়ার হোসেন আনা প্রমুখ।

এ সময় উক্ত অনুষ্ঠানে ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।