সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী দিনে বিএনপি যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে। বেকারত্বকে যাদুঘরে পাঠিয়ে হতাশার সাগরে নিমজ্জিত যুব সমাজের মুখে হাসি ফোটাবে বিএনপি।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট ঈদগাহ ময়দানে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।

এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের রায়ে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে প্রথম ১৮ মাসের মধ্যেই এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নতুন কলকারখানা স্থাপন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে। শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করা হবে।

তিনি যুব সমাজের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রেখে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে সমাবেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন