সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

যাচ্ছিলেন ওষুধ আনতে, মাইক্রোবাসচাপায় হলেন লাশ

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
যাচ্ছিলেন ওষুধ আনতে, মাইক্রোবাসচাপায় হলেন লাশ

সিল্কসিটি নিউজ ডেস্ক

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৫০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওহেদপুর গ্রামের আমিনুল হকের ছেলে। তিনি পরিবারসহ মহাস্থানে বাসা ভাড়া নিয়ে সবজির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে ওষুধ আনার জন্য বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর। এ সময় রংপুরের দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়ার একটি কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুন্দরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে।