নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রী ও মডেল রাউধা আথিফ আত্মহত্যা করেছেন এমন রির্পোট ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেয়া হয়েছে বলে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের ফরেন্সিক বিভাগের সাবেক বিভাগী প্রধান অধ্যাপক মুনসুর রহমান সিল্কসিটিনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শনিবার বেলা তিনটার দিকে সিল্কসিটিনিউজকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, মডেল রাউধা আথিফ মৃত্যুর ময়নাতদন্তের প্রতিবেদনে আত্মহত্যা করেছে এমন তথ্য বলা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ফরেন্সিক বিভাগের সাবেক বিভাগী প্রধান অধ্যাপক মুনসুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের ময়নাতদন্তের বোর্ড গঠন করে। বোর্ডের অন্য সদস্যরা হলেন, ফরেন্সিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এমদাদুল হক ও একই বিভাগের বর্তমান সহকারি অধ্যাপক এনামুল হক। তারা তিনজনে উপস্থিত থেকে রাউধার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।

আজ শনিবার বাদ যোহর হেতেম খাঁ জামে মসজিদে নামাজের জানাযা শেষে কবরস্থানে রাউধার লাশের দাফন সম্পন্ন হয়েছে বলে, শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সিল্কসিটিনিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
হেতেম খাঁ কবরস্থানে রাউধা আথিফের লাশের দাফনের সময় বাবা মোহাম্মদ আতিফ, ভাইসহ নিকটাত্মীয়ররা এছাড়াও রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থীরাসহ রাজশাহী নগর পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নীল নয়নাকে শেষ বারের মত দেখতে আসেন তার সহপাঠিরা। তারা রাউধা আথিফের লাশের কাছে কিছু সময় কাটান।
এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশের একটি বেসরকারী সংস্থা ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’ এর কাছে লাশ হস্তান্তর করে পরিবার। সংস্থাটি রাজশাহীর হেতেম খাঁ কবরস্থানে দাফনের সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নং কক্ষে রাওধার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাউধা রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত বছরের ১৪ জানুয়ারি থেকে রাউধা ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর রুমে থাকতো। তিনি মালদ্বীপের মাল এলাকার মোহাম্মাদ আথিফ এর মেয়ে।
স/আ









