মোহনপুর প্রতিনধি:
মোহনপুর থানা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাদকবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৪ টায় মুকুল আলমের পরিচালনায় ধুরইল ইউনিয়নের ধুরইল বাজারে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন ধুরইল ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন,কৃষকলীগের সভাপতি মহসিন আলী,ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,কৃষক লীগের সভাপতি গাজীয়ার রহমান,এস আই আব্দুর রউফ,মাসউদ আলী,প্রভাষক সালাউদ্দিন বেবী,ইউপি সদস্য সামসুল হুদা,আলমগীর হোসেন,আজাদ আলী সহ অত্র ইউপির বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ,মাদক বিরোধী কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং তিনি সবার সহযোগিতা কামনা করেন।
স/অ










