মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ধামিন নওগাঁ এলাকায় ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও পবা-মোহনপুর আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, প্রভাষক নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাইসুল ইসলাম প্রমুখ।

কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফায়ে আহম্মেদ, আনারুল ইসলাম, মাহফিজুল ইসলাম মাফি, প্রভাষক উমর ফারুক, শহিদুল ইসলাম, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানান।









