রাজশাহী

মোহনপুরে সিএনজি-ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক১০ জুন ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিল ঘরের সামনে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন।

নিহতদের মধ্যে একজন হলেন সিএনজিতে থাকা যাত্রী কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত মোঃ মারুফ হোসেন (৩৭)। তিনি মান্দা উপজেলার চম শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আরেকজনের নাম জানা যায়নি।

চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে অজ্ঞাত ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ফায়ার সার্ভিস সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে. বিস্তারিত আসছে..