রাজশাহী

মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

মোহনপুর  প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়দা সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ফজলুর রহমান প্রাং, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মোস্তফা কামালসহ বিসিআইসি সার ডিলার, বিএডিসি সার ও বীজ ডিলার এবং বিভিন্ন বীজ কোম্পানির প্রতিনিধিরা।

সভায় কৃষকদের মানসম্মত সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ক নানা সিদ্ধান্ত গৃহীত হয়।