মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলার ফতেপুর গ্রামের এক গৃহবধূ তার স্বামীর যৌতুকের নির্যাতন সইতে না পেরে স্বামী এমরান হোসেন (২৬), শ্বশুর সৈয়দ আলী(৪৫) ও শাশুড়ী রমেছা(৩৭) কে আসামী করে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেছেন। আজ বুধবার রাজশাহী আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলা নং-২৭২ সি/১৬(মোহনপুর)।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, উপজেলা জাহানাবাদ ইউনিয়নের ফতেপুর গ্রামের দরিদ্র আনোয়ার হোসেনের মেয়ে আয়শা আক্তার (২২) এর সাথে একই ইউপি ধোর্ষা গ্রামের সৈয়দ আলীর ছেলে এমরান আলী সাথে ২৫/০২/১২ ইং তারিখে ইসলামী শরীয়ত মোতাবেক ৮৫ হাজার টাকা দেন মোহর ধার্য করে বিবাহ হয়।
দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তানের হয়। দাম্পত্য জীবনে তাদেন সুখের ছিল কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে আয়শার যৌতুক লোভী স্বামী এমরান হোসেন ও শ্বশুর সৈয়দ আলী, শাশুড়ী রমেছা বেগমে আয়শার পিতার বাড়ী হতে ১ লক্ষ টাকা যৌতুক নিয়ে আনতে বলেন, গৃহবধূ যৌতুকের টাকা আনতে অস্কীকার করলে শুরু হয় তার উপর শারীরিক ভাবে অত্যাচার নির্য়াতন ।
তাদের যৌতুকের চাহিদা পূরণ না হওয়ায় সময় অসময়ে চলে তার উপর নির্যাতন। এই নির্যাতনের জ্বালা সইতে না পেরে তার শিশু সন্তানকে নিয়ে পিতার বাড়ীতে চলে যান।
স/অ









