মোহনপুর প্রতিনিধি:
শতফুল বাংলাদেশ জাহানাবাদ শাখার আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে কৃষি ইউনিট ও প্রাণি সম্পদ ইউনিট এর উদ্দ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় ধোরসা শহীদ কামারুজ্জামান ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাহানাবাদ ইউপি চেয়ারম্যান এমাজ উদ্দিন খান। সভাপতিত্ব করেন, শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা । তিনি তাঁর বক্তব্যে বলেন, নদীমাতৃক বাংলাদেশে মাছ চাষের ব্যাপক সম্ভাবনা কাজে লাগানোর জন্য নতুন নতুন প্রযুক্তি সম্প্রসারণে পিকেএসএফ এর সহযোগিতায় শতফুলের সদস্যদের আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে শতফুল বাংলাদেশ । এর মধ্যে নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ,ছোট ছোট গর্তে (ডিচ) গুচিবাইম, তারাবাইম ও কুচিয়া মাছের চাষ এবং পুকুরে শিং-মাগুর-টেংরা মাছের চাষ বিষয়ে অলোচনা করেন ।
বিশেষ অতিথি ছিলেন ইউপি আ”লীগ সভাপতি হযরত আলী,প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান আঃ আনাম,সহকারী শিক্ষক আবুল কাশেম, শহিদুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেন, আলহাজ্ব আঃ রহিম,শতফুলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হুমায়ূর কবীর মুক্তা, সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবু সাঈদ, এরিয়া ম্যনেজার (জাহানাবাদ) মাইনুল হাসান,মৎস্য কর্মকর্তা হুয়ায়ূন কবির, কৃষি কর্মকর্তা সৈয়দ কাওসার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা এহতেশামুল হক, ব্যবস্থাপক (টেনিং ও প্রকাশনা) মামুনুর রশিদ, মনিটরিং অফিসার আসাদুজ্জামান, জাহানাবাদ শাখার শাখা ব্যবস্থাপকসহ শতফুলের মৎস্য চাষী সদস্য ও মৎস্যজীবি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
স/অ










