রাজশাহীর খবর

মোহনপুরে ফলদ বৃক্ষমেলার উদ্ধোধন

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি:

“অর্থ পুষ্ঠি স্বাস্থ্য চান দেশী ফল বেশি খান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোহনপুর উপজেলা চত্তরে ৬ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্ধোধন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন।

 

উদ্ধোধন কালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দেশীয় ফলদ গাছের চারা ক্রয় করে বেশী বেশী করে গাছ রোপনের সকলের প্রতি আহবায়ন করেন।

 

স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা,। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির এর  সভাপতিত্বে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ,ভাইস চেয়ারম্যান উপধাক্ষ্য আবুল কালাম আজাদ, বানেছা বেগম, অফিসার ইনর্চাজ(ওসি) এস.এম মাসুদ পারভেজ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফজলুর হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহনাজ পারভীন লাবনী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, যুবলীগের সহ-সভাপতি বেলাল হোসেন, উপজেলা আ”লীগের যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ,সহ দপ্তর সম্পাদক আয়নাল হক, ইউপি চেয়ারম্যান  ও  যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আল- আমিন বিশ্বাস, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন,সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আল-মোমিন শাহ্ গাবরু, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান,এমাম উদ্দিন খান,কৃষকলীগের সভাপতি মহাসিন আলী,বাকশিমইল ইউপি আ”লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবিয়া খাতুন সীমা, ডলি খাতুন,ইউপি সদস্য আনজু আরা,আশরাফ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা  প্রমুখ।

 

মেলা উদ্ধোধন পর আগত অতিথিরা ষ্টলঘুরে দেখেন। এবারের মেলায় ১৫ টি সরকারী বে-সরকারী ও ব্যক্তি উদ্যোগে স্থাপিত স্টল রয়েছে।

স/অ