সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

মোহনপুরে ট্রাকের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক২ আগস্ট ২০২২২ মিনিট পড়া
মোহনপুরে ট্রাকের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, আরোহীর মৃত্যু
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুমড়েমুচড়ে ট্রাকটির নিচে চলে যায়। ঘটনাস্থল থেকে প্রায় কোয়ার্টার কিলোমিটার চলন্ত ট্রাকের নিচে ছিলেন মোটরসাইকেলসহ আরোহী। সোমবার (১ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে উপজেলা রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাঁকোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে ট্রাকটি সইপাড়া মোড়ে রেখে চালকসহ তার লোকজন পালিয়ে যায়। পরে মোহনপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানোর পর রাত পৌনে ১২ টার সময় তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম মুনতাসির মামুন (৪০)। তিনি নওগাঁ জেলা মান্দা উপজেলার চক গোবিন্দপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকুরী করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘মুনতাসির মামুন নিজ বাড়ি থেকে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া এলাকায় পৌছলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে একই দিক থেকে আসা ট্রাকের নিচে ঢুকে যায়। প্রায় কোয়ার্টার কিলোমিটার চলন্ত ট্রাকের নিচে ছিলেন মোটরসাইকেলসহ নিহত মুনতাসির মামুন। খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে।’  নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ/এস