মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পরে ভীমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিজয়ী করতে বিভিন্ন করণীয় ও নির্বাচনী প্রস্তুতি তুলে ধরা হয় উঠান বৈঠকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ। প্রধান বক্তা ছিলেন ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্যসচিব মাহমুদুল হাসান রুবেল, যুবদল নেতা সিনিয়র সাজ্জাদ, সাজ্জাদ, নাহিদ পারভেজ হিমু ও এনামুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম, ছাত্রদলের সভাপতি পলাশ, আসলাম, ফরহাদ, রাসেল, আজাহার আলী, মুরাদ, সলিম, আব্দুস সোবাহান ও বেলাল মাহফিলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কর্মীদের মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।









