মোহনপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুর উপজেলায় নয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফাহিমা বিনতে আখতার। আজ রবিবার (৮ ডিসেম্বর সোমবার) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
এই সময় উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড জোবায়দা সুলতানা, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা ইমাম হেসেন শামিম,উপজেলা প্রকৌশলি সাইদুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলি তারিকুল ইসলাম, বিএমডিএ সহকারি প্রকৌশলি, জিএফহাসানুল ইসলাম, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলি রবিউল ইসলাম, পরিসংখ্যান অফিস্যার ফরাদ হোসেন, পল্লি উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, সমবায় কর্মকর্তা আনেসা দেলুয়ারা আনজুম, প্রাথমিকের সহকারি শিক্ষা অফিসার শাহজাহান আলি সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্হিত ছিলেন।।

দায়িত্ব গ্রহণ শেষে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, “জনকল্যাণমূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার সর্বশক্তি দিয়ে কাজ করে যেতে বদ্ধপরিকর।” মোহনপুর বাসী সহযগীতায় তার উপর রাষ্টের অরপিত দ্বায়ীত নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।









