জাতীয়

মোবাইলে ফোর-জি নেটওয়ার্ক কাজ করছে না

Silk City১৮ জুলাই ২০২৪১ মিনিট পড়া

 

সিল্কসিটি নিউজ ডেস্ক

সারা দেশে মোবাইল ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার পারছেন না বলে অভিযোগ করছেন। প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে।

ব্যবহারকারীরা বলছেন, তাদের মোবাইলে ফোর-জি নেটওয়ার্ক কাজ করছে না। ফলে মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তবে টু-জি নেটওয়ার্ক চালু থাকায় ব্যবহারকারীরা কেবল ভয়েস কল করতে পারছেন।

সংশ্লিষ্ট অপারেটর সূত্রে আজ বৃহস্পতিবার সকালে এ কথা জানা গেছে।

মোবাইল রিচার্জ বিক্রেতারা বলছেন, অনেক মোবাইল ফোন ব্যবহারকারী ডেটা কেনার পরও ফেসবুক ও ইউটিউব ব্যবহার করতে পারছেন পারছেন না বলে তাদের কাছে অভিযোগ করছেন।

জানা যায়, গত তিন দিন ধরে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।