সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
লিওনেল মেসিকে কোনোভাবেই ছাড়তে যাচ্ছে না বার্সেলোনা। তাই মেসির চুক্তি নবায়নের ব্যাপারে কথা বলতে লিওনেল মেসির বাবার সঙ্গে বসতে যাচ্ছে স্পেনের জায়ান্ট ক্লাবটি।
বার্সেলোনার সঙ্গে আলোচনা করতে ইতিমধ্যে কাতালানে পৌঁছেছেন লিওনেল মেসির বাবা হোর্হে। এখনো আলোচনায় বসার সময় নির্ধারিত হয়নি। তবে বার্সেলোনার প্রতিনিধিরা শিগগিরই একটি সময় নির্ধারণ করবেন।
২০১৮ সালে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করাটা বার্সেলোনা অফিসের সবচেয়ে জরুরি কাজ হয়ে উঠেছে। কারণ, তারা মেসির সঙ্গে চুক্তি নবায়ন করে আর্জেন্টাইন তারকার বার্সা ছাড়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা যত দ্রুত সম্ভব বন্ধ করে দিতে চান।
লিওনেল মেসি চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৩১ ম্যাচে মাঠে নেমেছেন। গোলও করেছেন ৩১টি। তবে লিওনেল মেসি এখনো এমন কোনো সংকেত দেখাননি যেটা দেখে বার্সেলোনা ভক্তরা নিশ্চিত হতে পারেন যে কাতালান সুপার স্টার ক্লাব ছাড়ছেন না।
তবে মেসির বাবার সঙ্গে আলোচনা করে যদি আর্জেন্টাইন তারকাকে চুক্তি নবায়ন করতে উৎসাহিত করা যায়।
সূত্র: রাইজিংবিডি











