সদ্য প্রকাশিত
রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা
আন্তর্জাতিক

মৃত্যুর পরও সচল থাকে মানুষের মস্তিষ্ক!

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৭২ মিনিট পড়া
মৃত্যুর পরও সচল থাকে মানুষের মস্তিষ্ক!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মৃত্যুর পরও মানুষের মস্তিষ্ক সচল থাকে বলে দাবি করেছেন কানাডার একদল গবেষক। তাদের দাবি অনুসারে, মানুষের মৃত্যুর পরও অন্তত ১০ মিনিট পর্যন্ত মস্তিষ্ক কাজ করতে থাকে। কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর একদল গবেষক বিষয়টি প্রথমবারের মতো পর্যবেক্ষণ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

 

গবেষকরা জানান, চিকিৎসকরা হৃদস্পন্দন দেখেই রোগীকে মৃত ঘোষণা করেন। কিন্তু এরপরও কয়েকটি পরীক্ষায় দেখা গেছে, ওই মৃত মানুষের মস্তিষ্ক ঠিকই কাজ করছে। গভীর ঘুমের সময় মস্তিষ্ক যেমন কাজ করে ঠিক তেমনটাই করছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গবেষকরা দেখতে পান, এক ব্যক্তি মারা যাওয়ার পরও তার মস্তিষ্ক অনেকক্ষণ ধরে সচল ছিল।

 

এই গবেষণাপত্রটি চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর একদল গবেষক প্রকাশিত এই গবেষণায় বলা হয়, রক্তচাপ ও হৃদস্পন্দন থেমে গেলেও মস্তিষ্ক তরঙ্গ চলতে থাকে।

 

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি চারজনের একজন মৃত ব্যক্তির মস্তিষ্ক সচল থাকতে দেখা গেছে। প্রতিটি মস্তিষ্ক আলাদাভাবে কাজ করতে থাকে। এতে মৃত্যুর পরে কী হয় সেটা নিয়ে আরও রহস্য তৈরি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

 

চিকিৎসকরা এখনও জানেন না মস্তিষ্কের এই অদ্ভূত আচরণ কেন ঘটে। এটি নিয়ে এখনই কিছু বলতে চান না তারা। কারিগরি কোনও ত্রুটির কারণে এমনটা হয়নি বলেও জানান তারা।
গবেষকরা আগে মনে করতেন মৃত্যুর এক মিনিটের মধ্যেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তবে ওই গবেষণা চালানো হয়েছিল ইঁদুরের ওপর। মানুষের ক্ষেত্রে এমন কোনও পরীক্ষা-নিরীক্ষা  করা হয়নি।

 

এর আগে গত বছর প্রকাশিত দুটি পৃথক গবেষণায় দাবি করা হয়েছিল, মৃত্যুর পর বেশ কয়েকটি অঙ্গ সচল থাকে।

সূত্র: বাংলা ট্রিবিউন