ধর্ম

মৃত ব্যক্তির গোসলে ব্যবহৃত সাবান কি পরে ব্যবহার করা যাবে?

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : আমাদের এলাকার কিছু লোক মৃতদের গোসল দেয়। গোসল দেওয়া শেষ হলে অবশিষ্ট সাবান ইত্যাদি নিজেরা নিয়ে যায়। এগুলো নাকি তারা নিজেরা ব্যবহার করে। আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় ব্যবহৃত সাবান কি নিজেরা ব্যবহার করতে পারবে?

—খালিদ, মিরপুর

উত্তর : মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় ব্যবহৃত সাবান নিজেরা ব্যবহার করতে পারবে।

বিনা প্রয়োজনে মসজিদের মোটর পরিবর্তন করা

প্রশ্ন : প্রথম ব্যক্তির মোটরের পানি যথেষ্ট হওয়া সত্ত্বেও তা একেবারে উঠিয়ে ফেলে বিনা প্রয়োজনে ওই স্থানে অন্য মোটর বসানোর ব্যাপারে ইসলামের বিধান কী?

—রাতুল, টঙ্গী

উত্তর : অজু-ইস্তিঞ্জার প্রয়োজন পুরো হওয়া সত্ত্বেও মসজিদের উন্নয়নের স্বার্থে কমিটির লোকেরা উন্নতমানের মোটর বসাতে পারবে। তবে বিনা পয়সায় অন্যের জমিতে ওই মোটর দ্বারা সেচ দিতে পারবে না।

(রদ্দুল মুহতার : ৪/৩৫, খুলাসাতুল ফাতাওয়া : ৪/৪২১)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

 

সূত্র: কালের কণ্ঠ