সিল্কসিটিনিউজ ডেস্ক:
কোটি বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে ঘিরে অনলাইন শপ দারাজ বাংলাদেশ (Daraz.com.bd) চতুর্থ বারের মত আয়োজন করল দারাজ বৈশাখী মেলা-১৪২৬।
বিশেষ এই অনলাইন উৎসবটি চলবে ২৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত, যেখানে আকর্ষণীয় সব ভাউচার ছাড়াও থাকছে মিষ্টি বক্স, দৈনিক ফ্ল্যাশ সেল, গ্লোবাল কালেকশনসহ আরও মন মাতানো সব বৈশাখী ডিল।

ক্যাম্পেইনটিতে কো-স্পন্সর হিসেবে থাকছে ডেটল, হারপিক, ইমামি ও শাওমি। দারাজ বৈশাখী মেলায় এই ব্র্যান্ডগুলোর পণ্যের ওপর থাকবে বিশেষ ছাড় ও অন্যান্য আকর্ষণীয় অফার।
উৎসবটিতে দারাজের সঙ্গে পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, লঙ্কা বাংলা, সিটি ব্যাংক ও বিকাশ। ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ব্যাংক ডিসকাউন্ট এবং বিকাশ ক্যাশব্যাক অফার। দারাজ পহেলা বৈশাখ ক্যাম্পেইনে লঙ্কা বাংলা ভিসা ও মাস্টার কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১০% পর্যন্ত মূল্যছাড়।
সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ১০% পর্যন্ত মূল্যছাড়, ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনেদেনে পাওয়া যাবে ১০% পর্যন্ত মূল্যছাড় এবং সিটি ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ডে ১০% পর্যন্ত অতিরিক্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।
এছাড়াও দারাজে ২৭ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ২০% (প্রতি কাস্টমার সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত, প্রতি লেনদেন ৫০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক সুবিধা।









