সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
মির্জা ফখরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে দেশে ফেরার পর অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বুধবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে মির্জা ফখরুল মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পরে রাত ১১টা পর্যন্ত গুলশানে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে রাত ১টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
চোখের চিকিৎসার জন্য গত ১৩ আগস্ট সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান ফখরুল। চিকিৎসা শেষে ছয়দিন পর দেশে ফেরেন তারা।

এর আগে গত ১৩ মে চোখের চিকিৎসার জন্য মির্জা ফখরুল স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংকক যান। পরদিন ১৪ মে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শে তিনি তখন দুই সপ্তাহেরও বেশি সময় বিশ্রামে ছিলেন। পরবর্তী সময় চিকিৎসা শেষ করে গত ৭ জুন দেশে ফেরেন তারা।