জাতীয়

মিরপুর-১০ মেট্রো স্টেশন পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

Silk City২৫ জুলাই ২০২৪১ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় সেখানে মেট্রো স্টেশন ঘুরে দেখেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে এ এলাকা পরিদর্শনে যান তিনি।

এর আগে গত শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা হয়।

 

ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালু হতে কমপক্ষে এক বছর লাগতে পারে বলে জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।