সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মিয়ানমারের ১০২ নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
মিয়ানমারের ১০২ নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মিয়ানমারের ১০২ নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বুধবার মালয়েশিয়ার পেরাক রাজ্যের অভিবাসন বিভাগ তাদের নিজ দেশে ফেরত পাঠায়।

রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মিওর হেজবুল্লাহ মিওর আবদ মালিক এক বিবৃতিতে জানিয়েছেন, ল্যাংকাপ ইমিগ্রেশন ডিপো থেকে ১ থেকে ৬০ বছর বয়সি ৭১ জন পুরুষ, ২৫ জন নারী এবং ৬ জন শিশুকে কেএলআইএ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তাদের পাঠানো হয়।

মিয়ানমারের নাগরিকরা অভিবাসন আইনে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে আদালতের নির্ধারিত জরিমানা এবং কারাদণ্ড শেষে তাদের নিজ দেশে পাঠানো হয়। এসব নাগরিক যাতে আর মালয়েশিয়ায় প্রবেশে করতে না পারে, সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর