সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারো সংঘর্ষ?

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারো সংঘর্ষ?
নাফ নদীর ঐ পাড়ে মিয়ানমার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে, তাতে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য আহত হয়েছে।

তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর কত জন আহত বা নিহত হয়েছেন সে খবর পাওয়া যায়নি।

মিয়ানমার সরকার থেকে গত সপ্তাহে বলা হয়েছিল রাখাইন স্টেটের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে।

এবং রোহিঙ্গা মুসলমানদের উপর চার মাসের নিরাপত্তা অভিযান শেষ হয়েছে।

কিন্তু আবার সংঘর্ষের ঘটনার পর সরকার যে দাবি করেছিল সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

শনিবার রাতের দিকে মিয়ানমার স্টেট কাউনসেলর অফিসের এক বিবৃত্তিতে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্তে অস্ত্রধারী একটি গ্রুপের সাথে সৈন্যদের সংঘর্ষ হলে দুইজন সৈন্য আহত হয়।

সংক্ষিপ্ত ঐ বিবৃতিতে বলা হচ্ছে অজ্ঞাত ৩০ জন ছিল অস্ত্রধারী দলে, যারা কালো পোশাক পরে ছিল।

সেই দলের কতজন আহত বা নিহত হয়েছে সে ব্যাপারে নিরাপত্তা বাহিনী তথ্য সংগ্রহ করছিলো বলে বিবৃতিতে বলা হয়েছে।

গত বছরের ৯ অক্টোবর একটি নিরাপত্তা চৌকিতে চালানো হামলায় পুলিশের ৯ জন সদস্য নিহত হওয়ার পর সন্ত্রাস দমনের নামে নিরাপত্তা অভিযান শুরু করে মিয়ানমার।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৬৯ হাজার মানুষ মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গেছে।

সূত্র: বিবিসি