সিল্কসিটিনিউজ ডেস্ক:
এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার অন্যতম আসামি মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ নবী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়।

মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বন্দুকযুদ্ধে নিহত রাশেদ ও নবী মিতু হত্যাকাণ্ডে সরসরি অংশগ্রহণ করেছিল। মঙ্গলবার ভোরে রানীরহাট এলাকায় হত্যাকারী এই সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মিতু হত্যার কিলিং মিশনের দুই সদস্য নিহত হয়েছে। এ ছাড়া একই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সূত্র: রাইজিংবিডি









