সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
পাবনা

মালিতে নিহত সৈনিক রায়হান শোক শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০১৮২ মিনিট পড়া
মালিতে নিহত সৈনিক রায়হান শোক শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শোক আর শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত পাবনার সৈনিক মোহাম্মদ রায়হান (৩১)। আজ শুক্রবার নিজ জন্মস্থান পাবনার সাঁথিয়া উপজেলার সমাশনারী গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

গত ২৮ ফেব্রুয়ারি সকালে রায়হানসহ চার বাংলাদেশি সৈনিক নিহত হন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে রায়হানের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন মাহমুদ রায়হানের বাবাসহ পরিবারের অন্য সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন।

এ সময় সেখানে আবেগঘন ও হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। জুমার নামাজের পরেই সমাশনারী মাদ্রাসা মাঠে জানাজায় সমাশনারীসহ পার্শ্ববর্তী এলাকার শত শত মানুষ অংশ নেন। জানাজার পরে সমাশনারী মাদরাসাসংলগ্ন গোরস্থানে রায়হানের দাফন সম্পন্ন হয়।

পরিবারের সদস্যরা জানান, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের সমাশনারী গ্রামের মোসলেম শেখ ও রহিমা খাতুন দম্পতির ছেলে রায়হান শেখ। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন রায়হান।

তার দুই মেয়ে ইসরাত জাহান অপি আর নুসরাত জাহান নদী। ছোট মেয়ে নদীর বয়স মাত্র আড়াই বছর। বাংলাদেশ সেনাবাহিনীর ৩২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক রায়হান ২০০৪ সালের ৩ মার্চ যোগ দেন সেনাবাহিনীতে।

যশোর ক্যান্টনমেন্ট এ থাকাকালে তিনি শান্তিরক্ষী মিশনে যান। ১০ মাস আগে আফ্রিকার দেশ মালিতে যান তিনি। আর দুই মাস পরই দেশে আসার কথা ছিল রায়হানের। কিন্তু তিনি আসলেন, তবে লাশ হয়ে।

গত ২৮ ফেব্রুয়ারি ডৌয়েঞ্জায় ভয়াবহ আইইডি বিস্ফোরণের ঘটনায় রায়হানসহ বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। রাইজিংবিডি