রাজশাহী

মায়ের আকুতি: ‘আমার ছাওয়ালকে আল্লাহ তুমি কাড়া নিও না’

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক:
গভীর নলকূপে পড়ে যায় শিশুটিকে জীবিত ফিরে পেতে এক নির্ঘুম রাত কেটেছে উদ্ধারকর্মীদের। সঙ্গে স্বজনদেরও। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে পরদিন সকাল। উদ্ধার করা যায়নি শিশুটিকে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকলে ঘটনাস্থলে অদূের সন্তানকে ফিরে পেতে মা রুনা খাতুন আহাজারি করছেন। তার আহাজারিতে পাহাড়ি হয়ে ওঠে চারপাশ। এ সময় তিনি বিলাপ করতে থাকেন- ‘আল্লাহ তুমি কাড়া (কেড়ে) নিও না আল্লাহ’ বলে।
আহাজারি করতে করতে মা রুনা খাতুন বলেন- ‘আল্লাহ আমার ছাওয়ালকে (ছেলে) কত কষ্ট করে মানুষ (বড়) করেছি। আল্লাহ তুমি কাড়া (কেড়ে) নিও না। আল্লাহ আমি কষ্ট করে মানুষ (বড়) করব। তুমি কাড়া (কেড়ে) নিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার ছাওয়ালকে (ছেলে) আমার বুকে ফিরে দাও আল্লাহ। আল্লাহ তুমি কাড়া (কেড়ে) নিও না আল্লাহ।’
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সাড়ে ১২ টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  শিশু স্বাধীন কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল হতে না হতে উদ্ধার অভিযান স্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এরআগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খরের কারণে শিশুটি তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। তবে থেমে নেয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। গর্ত করার পরে এখন সুরঙ্গ করা হচ্ছে। এরপর সুরঙ্গ দিয়ে মইয়ের সাহায্যে সেখানে পৌঁছানোর চেষ্টা করা হবে।
আল্লাহ যে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেয়।