রাজশাহী

মব সৃষ্টি করে টাকা লুটপাট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক৫ জুলাই ২০২৫৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

ভদ্রা পারিজাত এলাকার একটি বাড়ি থেকে মব সৃষ্টি করে নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করার প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় নগরির চিলিস রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে হাবিবা আক্তার মুক্তা বলেন ভদ্রা পারিজাত আবাসিক এলাকার ২ নং রোডের ১৫ নং বাড়ির লিফটের ৫ এর ৬ নং ফ্ল্যাটের বাসিন্দা। গত ৩ জুলাই দুপুর আনুমানিক দুই টার দিকে আমার একমাত্র মেয়ের জামাইয়ের ভাই মাহমুদ হাসান সিসির এক দল সন্ত্রাসী নিয়ে এনে আমার ফ্ল্যাটের সামনে মব সৃষ্টি করে বাড়িতে থাকা নগদ দুই লক্ষাধিক টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এবং আমাকে নির্যতন করে। যা ডাকাতির সামিল। এসময় আমি বাসায় একা ছিলাম। পরে বিষয়টি ধামাচাপা দেবার জন্য সিসিল বিকেল আনুমানিক ৪ টার দিকে পুলিশ ও স্থানীয় কিছু মানুষ নিয়ে এনে আবারও আমার বাড়িতে উপস্থিত হয়ে তল্লাশির নাটক সাজায়। যার পুরো সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ সহ আমাদের কাছে রয়েছে। বাসায় কে কখন ঢোকে এবং বের হয় তার তথ্য সিসি ক্যামেরায় সংলক্ষণ রয়েছে। এই ঘটনায় আমি বাদি হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা লিপিবদ্ধ করেছি। সেই সাথে পুলিশকে সকল তথ্যাদি প্রদান করা হয়েছে।

মব সৃষ্টিকারী সিসিলের এসবের পেছনে রয়েছে তার ভাই ও আমার জামাই সিজারের পৈত্রিক সম্পত্তি আত্মসাত কারা। আমার জামাই মেহেদী হাসান সিজারের বাবা রাজশাহীর একজন পরিচিত ঠিকাদার ছিলেন। তিনি মাহবুব কন্টাকটর হিসেবে রাজশাহীতে সুপরিচিত। তিনি ২০২১ সালে মারা যান। এর পর তার রেখে যাওয়া বহু মূল্যবান সম্পত্তি নিজে ভোগ দখলের জন্য আমার জামাইকে নানা ভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে এই সিসিল। তারই ধারাবাহিকতায় গত ২৯ জুন আমার জামাইয়ের বাড়িতে সিসিল সন্ত্রাসী নিয়ে গিয়ে হামলা চালায়। কোন ক্রমে সে লুকিয়ে থেকে রক্ষা পায়। ওই হামলার সিসি ক্যামেরা ফুটেজ আমদের কাছে সংরক্ষিত আছে। আমার স্বামী ও আমি যেহেতু সিজারের শ্বশুর ও শাশুড়ি সে কারণে আমাদেরকে জিম্মি করে সিজারকে তার কথা মতো পরিচালনা করতে পরিকল্পিত ভাবে এই হামলা চালায় সিসিল। এর পেছনে রাজনৈতিক কোন সম্পৃক্ততা নেই। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়। সিসিল নিজে আওয়ামী লীগের রাজনীতি ও আওয়ামী লীগের নেতাদের সাথে সম্পৃক্ত। যার ছবি আপনাদেরকে সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি ও আমার স্বামী এবং আমার মেয়ে জামাই কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই। তবে সিসিল তার ভাই সিজারকে তার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে পুরো সম্পত্তি সিসিল নিজে আত্মসাতের জন্য এই মব সৃষ্টি করে আমাদেরকে জিম্মি করার পাশাপশি বাড়িতে ডাকাতি ও আমার মেয়ে জামাই সিজারকে হত্যার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করে।