রাজশাহীর খবর

মান্দায় জামায়াত নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি উপজেলার কালীগ্রাম গ্রামের মৃত. আসগর আলীর ছেলে এবং চক-কানু মহিলা দাখিল মাদ্রাসার সুপার।

 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সিল্কসিটি নিউজকে জানান, পুলিশের বিশেষ অভিযান চলাকালে গত ১৪ জুন উপজেলার কীর্তলী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জেএমবি সদস্য মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। সেই সময় মোজাম্মেলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় জামায়াতনেতা আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

স/অ