সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

মান্দায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০২৪১ মিনিট পড়া
মান্দায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে রাসেল রানা (২০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে প্রসাদপুর-জোতবাজার আঞ্চলিক সড়কের মীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল রানা উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মোতাহার হোসেন দেওয়ানের ছেলে। উপজেলা সদরে আসার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে উল্লেখিত স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রাসেল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে আসছিল। পথে মীরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই রাসেলের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহত রাসেলের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।