সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

মানুষের ভয়ে বন্যা দুর্গত এলাকায় যায় না সরকার: নোমান

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
মানুষের ভয়ে বন্যা দুর্গত এলাকায় যায় না সরকার: নোমান

সিল্কসিটিনিউজ ডেস্ক: সাধারণ মানুষের ভয়ে সরকার বন্যা দুর্গত এলাকায় যায় না বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় ত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘মানুষকে ভয় পায় বলেই বন্যা দুর্গত এলাকায় যাওয়ার প্রয়োজন মনে করছে না সরকার। তারা ভোটারবিহীন রাজনীতি করে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেই তাদের কোনও দায়বদ্ধতা নেই।’

বুধবার বেলা ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বন্যার্তদের জন্য দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও এই কাজের অগ্রগতি জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নোমান অভিযোগ করে বলেন, ‘সরকারের কোনও দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে তাদের দিখিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা থাকলেও বানভাসিদের জন্য তার কোনও দায়বদ্ধতা নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির জাতীয় ত্রাণ কমিটির সদস্যরা বন্যা দুর্গতদের পুনর্বাসনের কর্মসূচি শুরু করেছেন। ইতোমধ্যে দুর্গত কিছু প্রধান জেলায় আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। দরিদ্র কৃষকদের ধানের চারা দেওয়ার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে সীমিত সংখ্যা গরীবদের হাঁস-মুরগী দেওয়া হবে। ঈদের সময়ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণে স্বেচ্ছাশ্রম দেব। তবে স্থায়ী সমাধানের জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা মহানগর (দক্ষিণ) সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।

 

সূত্র: বাংলাট্রিবিউন