নিজস্ব প্রতিবেদক :
সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার তারা সহায়তার হাত বাড়িয়ে দিল এক শারীরিক প্রতিবন্ধী শিশুর প্রতি।
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা ৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ান বাবুর জন্য একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়। তার মা আশা দীর্ঘদিন ধরে সীমিত সামর্থ্যে সন্তানকে লালন-পালন করে আসছিলেন।

শিশুটির চলাচলে ভীষণ কষ্ট হওয়ায় একটি হুইলচেয়ারের প্রয়োজন ছিল, যা তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না।
স্থানীয়ভাবে ডাব বিক্রেতা হিসেবে পরিচিত ‘খালা’ নামে ডাকা ওই মহিলার মাধ্যমে বিষয়টি জানা যায়। পরে মানবিক উদ্যোগ নিয়ে আতাউর রহমান ফাউন্ডেশন শিশুটির জন্য একটি হুইলচেয়ার প্রদান করে।
ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ইমাজ উদ্দিন মন্ডল নিজে উপস্থিত থেকে হুইলচেয়ারটি শিশুটির হাতে তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ১৪ নং ওয়ার্ডের প্রার্থী তৌহিদুর রহমান সুইট এবং ১৫ নং ওয়ার্ড সভাপতি শওকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সহায়তা পেয়ে রাইয়ান বাবুর পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা জানান, এই হুইলচেয়ারটি শিশুটির চলাফেরা ও দৈনন্দিন জীবনে অনেক স্বস্তি এনে দেবে।
মানবিক এই উদ্যোগ প্রমাণ করে—সমাজে এখনো অনেক হৃদয়বান মানুষ আছেন, যারা অন্যের কষ্টে এগিয়ে আসেন। সত্যিই, মানুষ মানুষের জন্য।









